কুঁচকির চোটে পড়ে পাকিস্তান সফর শেষ হয়ে গেল মাহমুদুল হাসান জয়ের। আশা ছিল ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করে সেই ফর্ম টেনে নেবেন জাতীয় দলের জার্সিতেও। ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের স্কোয়াডেও আছেন জয়। যদিও বিধি বাম। পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে কুঁচকির চোটে পড়েছেন তিনি। বিসিবির চিকিৎসক জানিয়েছেন, মাহমুদুলের সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান
কুঁচকির চোটে পড়ে পাকিস্তান সফর শেষ হয়ে গেল মাহমুদুল হাসান জয়ের। আশা ছিল ‘এ’ দলের হয়ে ভালো পারফর্ম করে সেই ফর্ম টেনে নেবেন জাতীয় দলের জার্সিতেও।










