আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে আইসিসি টি২০ বিশ্বকাপ। এ আসরের জন্য স্কোয়াড ঘোষণার আজই শেষ সময়। আজ স্কোয়াড ঘোষণা করেছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান ও টি২০ সংস্করণে আলো ছড়ানো আফগানিস্তান।
এশিয়া কাপে
খেলার সময় হাঁটুর চোটে পড়ায় বিশ্বকাপের স্কোয়াডে ফখর জামানকে রাখেনি পাকিস্তান।
যদিও ‘রিজার্ভ’ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তাকে। আর
এশিয়া কাপের দলে ৫টি পরিবর্তন এনেছে আফগানিস্তান।
পেসম্যান শাহিন
শাহ আফ্রিদি পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিলেও তার আগে ইংল্যান্ডের
বিপক্ষে সিরিজের ১৮ সদস্যের স্কোয়াডে তিনি নেই।
বামহাতি
ব্যাটার ফখর জামান না থাকায় বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন শান মাসুদ, যার এখনো টি২০ অভিষেক হয়নি। পিসিবি
আশা করছে,
হাঁটুর চোটে
পড়া আফ্রিদি বিশ্বকাপের আগে সেরে উঠবেন। এদিকে, শাহনওয়াজ দাহানির জায়গায় সুযোগ পেয়েছেন পেসম্যান মোহাম্মদ হাসনাইন।
এছাড়া এশিয়া কাপ খেলা স্কোয়াডে খুব বেশি পরিবর্তন নেই। এশিয়া কাপে মাত্র একটি
ম্যাচ খেললেও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন লেগ স্পিনার উসমান কাদির।
এদিকে, অলরাউন্ডার মোহাম্মদ নবীকে অধিনায়ক
করে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড থেকে
বাদ পড়েছেন ৫ জন। এর মধ্যে অন্যতম সামিউল্লাহ শেনওয়ারি ও করিম জানাত উল্লেখযোগ্য।
পাকিস্তান
স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান (উইকেকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, শান মাসুদ, হায়দার আলী, নাসিম শাহ, ওসমান কাদির।
আফগানিস্তান
স্কোয়াড:
মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রসুল, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মাদ সেলিম, মুজিব উর রহমান, নজিবউল্লাহ জাদরান, নবীন-উল-হক,
কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, উসমান গনি।










