খেলোয়াড়ি জীবনেই দেখা গেছে ইব্রাহিমোভিচ মানেই বিতর্ক। এবার কর্মকর্তা হিসেবে অধ্যায়ের শুরুতেও বিতর্কে জড়ালেন তিনি। এসি মিলানের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পাওয়া এ সুইডিশ গ্রেট নিজেকে কোচ পাওলো ফনসেকারও ওপরে দাবি করছেন। গত সপ্তাহে স্কাই স্পোর্টস ইতালিয়াকে তিনি বলেছেন, ‘আমিই বস, আমিই দায়িত্বে রয়েছি এবং অন্য সবাই আমার হয়ে কাজ করে।’ ইতালির ফুটবল বিশেষজ্ঞ জেমস হর্নক্যাসেল বলেছেন, ইব্রার ভূমিকা কী, তা নিয়ে মানুষ দ্বিধায়। বিবিসি
‘আমিই বস, সবাই আমার হয়ে কাজ করে’
খেলোয়াড়ি জীবনেই দেখা গেছে ইব্রাহিমোভিচ মানেই বিতর্ক। এবার কর্মকর্তা হিসেবে অধ্যায়ের শুরুতেও বিতর্কে জড়ালেন তিনি।










