আইসিসি টি২০ বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিয়ের আমন্ত্রণ জানাল পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
টস জয়ের পর অস্ট্রেলিয়ার দলনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, আমি মনে করি, এটা খুব ভালো উইকেট। মনে হয় না এটা খুব বেশি পাল্টে যাবে।
ফিঞ্চ জানান, আজ অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন নেই।
পাকিস্তান দলনায়ক বাবর আজম ব্যাটিং পেয়ে প্রতিক্রিয়ায় বলেন, আমরা বোর্ডে রান তুলতে চাইব। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আরব আমিরাত আমাদের ঘরের মতো, কাজেই এখানকার কন্ডিশনও আমাদের চেনা।
পাকিস্তান দলেও কোনো পরিবর্তন নেই।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।
পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।










