বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফেরা বেন স্টোকস আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫২ রান করে আউট হয়েছেন।

কার্ডিফে আজ সিরিজের প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ করে আউট হয়ে যান ডেভিড মালান ও হ্যারি ব্রুক। মালান ৫৩ বলে ৫৪ ও ব্রুক ৪১ বলে ২৫ রান করেন। চারে নামা স্টোকস সাবেক অধিনায়ক জো রুটকে নিয়ে ২১ রান যোগ করেন।

 

এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক জস বাটলারকে নিয়ে ১০৪ বলের মোকাবেলায় ৮৮ রান তুলে দলকে সংহত অবস্থানে নিয়ে যান। এ পথে তুলে নেন তুলে নেন দারুণ এক ফিফটি। ৩৮তম ওভারে রাচিন রবীন্দ্রর বলকে ডিপ ব্যাকওয়ার্ড দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। এটা তার ২২তম ওয়ানডে ফিফটি। এছাড়া সেঞ্চুরি রয়েছেন তিনটি। ওই ওভারেই তাকে সাজঘরে ফেরান রাচিন রবীন্দ্র। হেনরি নিকোলসকে ক্যাচ দেন স্টোকস।  

 

৬৯ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কার সাহায্যে ৫২ রান করেন স্টোকস।