পার্থ টেস্টে ভারতকে ১৫০ রানে অলআউট করার সুবিধা আদায় করে নিতে পারেনি অস্ট্রেলিয়া। ৭ উইকেটে ৬৭ রান নিয়ে শুক্রবার প্রথম দিন মাঠ ছাড়া স্বাগতিক দলটি আজ দ্বিতীয় দিন ১০৪ রান করে অলআউট। এরপর ভারতের দুই ওপেনার দারুণ সূচনা করে দলকে টানছেন। এ প্রতিবেদন লেখার সময় সফরকারী দলের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৭৪ রান। তাদের লিড ছিল ১২০ রানের। জশস্বী জয়সোয়াল ৩৮ ও লোকেশ রাহুল ২৮ রানে ব্যাট করছিলেন।
আজ সকালে অ্যালেক্স ক্যারিকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন অধিনায়ক জশপ্রীত বুমরা। দলের সংগ্রহ তখন ৭০/৮। নাথান লায়নকে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরান অভিষিক্ত হরষিত রানা। এরপর জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক দলের সংগ্রহ একশ পার করান। অবশেষে সেই রানার আঘাতে শেষ হয় স্টার্কের লড়াই। তিনি ১১২ বলে ২৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। স্টার্কই দলের সর্বোচ্চ স্কোরার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ক্যারি। ভারতের বুমরাহ ৩০ রানে ৫টি, রানা ৪৮ রানে ৩টি ও মোহাম্মদ সিরাজ ২০ রানে ২টি উইকেট নেন।
বর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বশেষ চারটি সিরিজ জিতেছে ভারত।










