টটেনহ্যাম ও চেলসির সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো এখন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হেড কোচ। দায়িত্ব নিয়েই তিনি বড় স্বপ্ন দেখাচ্ছেন। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের মাঠে বসবে পরবর্তী বিশ্বকাপ আসর। ওই আসরে যুক্তরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। গত মঙ্গলবার দায়িত্ব নেয়া পচেত্তিনো বলেছেন, ‘আমরা শুধু একটি ম্যাচ নয়, বিশ্বকাপও যে জিততে পারি, এমন বড় কিছুতে বিশ্বাস থাকতে হবে।’ বিবিসি
যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে চান পচেত্তিনো
টটেনহ্যাম ও চেলসির সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো এখন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হেড কোচ।










