প্যারিস
অলিম্পিকের দ্রুততম মানবীর দেখা মিলেছে শনিবার রাতে। ১০.৭২ সেকেন্ড টাইমিং করে ১০০
মিটার স্প্রিন্ট জিতে নেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। আজ রাতে দ্রুততম মানবের দেখাও
মিলবে। আজ ছেলেদের ১০০ মিটারের সেমিফাইনাল ও ফাইনাল।
বাংলাদেশ
সময় রাত ১২টা ৫ মিনিটে শুরু হবে সেমিফাইনাল। তিনটি হিট থেকে মোট আটজন উঠবেন ফাইনাল।
এরপর রাত ১টা ৫০ মিনিটে ফাইনালে লড়বেন বিশ্বের সেরা আট স্প্রিন্টার। বর্তমান অলিম্পিক
চ্যাম্পিয়ন ইতালির মার্সেল জ্যাকবস, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নোয়াহ
লাইলস, জ্যামাইকার ব্লেক আখিম ও কিশান থমাস, কানাডার আন্দ্রে ডি গ্রাস, ব্রিটেনের ঝারনেল
হিউজ নামছেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
এছাড়া
আজ রাতে ছেলেদের গোলক নিক্ষেপ ফাইনাল, মেয়েদের হাইজাম্প ফাইনাল, সাঁতারে ছেলে ও মেয়েদের
১০০ মিটার মেডলি রিলে ফাইনাল ও ছেলেদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল ফাইনাল অনুষ্ঠিত হবে।










