ব্রাইটন থেকে বেলজিয়ান ইন্টারন্যাশনাল লিয়ান্দ্রো ট্রোসার্ডকে ২১ মিলিয়ন পাউন্ডে কিনে নিল আর্সেনাল। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে গানাররা চুক্তি করেছে ২০২৭ সাল পর্যন্ত এবং তা আরো এক বছর বাড়িয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে চুক্তিপত্রে। চলতি মৌসুমে ব্রাইটনের হয়ে লিগে ১৬টি ম্যাচ খেলে সাত গোল করার পাশাপাশি তিন গোলে অ্যাসিস্ট করেছেন ট্রোসার্ড। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান তিনি। বিবিসি
লিয়ান্দ্রো ট্রোসার্ডকে দলে টানল আর্সেনাল
ব্রাইটন থেকে বেলজিয়ান ইন্টারন্যাশনাল লিয়ান্দ্রো ট্রোসার্ডকে ২১ মিলিয়ন পাউন্ডে কিনে নিল আর্সেনাল।










