আগামী বছর জুন-জুলাইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মায়ামিও। এবারই প্রথম ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। যুক্তরাষ্ট্রের মাঠে আসরটি বসবে বলে কনকাকাফ অঞ্চল থেকে একটি বাড়তি দল অন্তর্ভুক্ত করেছে ফিফা। এ ক্যাটাগরিতে সম্প্রতি মেজর লিগ সকারের সাপোর্টার্স শিল্ড জয় করা ইন্টার মায়ামিকেই বেছে নেয় ফিফা। গোল ডটকম