ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি। আর্সেনালের মাঠ এমিরেটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এ ম্যাচে আর্সেনাল পাবে না ইংলিশ তারকা রহিম স্টার্লিংকে। চেলসি থেকে ধারে আনা খেলোয়াড়টি মূল ক্লাবের বিপক্ষে খেলতে পারেন না। এছাড়া গ্যাব্রিয়েল জেসুস, কাই হাভার্টজ, তাকেহিরো টমিয়াসু ও বুকায়ো সাকা বাইরেই থাকছেন।

চেলসির বিপক্ষে সর্বশেষ ছয়টি প্রিমিয়ার লিগ ম্যাচে অপরাজিত আর্সেনাল। এর মধ্যে চারটিতে জিতেছে গানাররা, ড্র করেছে বাকি দুটি ম্যাচ। আর্সেনাল ২৮ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ও চেলসি ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।

তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে লিভারপুল।

এছাড়া আজ ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে লেস্টারের মাঠে আর টটেনহ্যাম খেলবে ফুলহ্যামের মাঠে।

লা লিগায় আজ উত্তাপের ম্যাচে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার রিয়াল মাদ্রিদ মাঠে নামার আগ পর্যন্ত ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো তিনে আর এক ম্যাচ বেশি খেলে রিয়াল ছিল দুইয়ে।