শুক্রবার রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে ব্রেমেনকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ ম্যাচে জোড়া গোলে দারুণ কীর্তি গড়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। বাভারিয়ানদের হয়ে এদিন গোলের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি এবং চলতি শতাব্দীতে ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এটাই দ্রুততম গোলের সেঞ্চুরি। তিনি ১০৪ ম্যাচ খেলে এ কীর্তি গড়েন। ২০১১ সালে রিয়াল মাদ্রিদে খেলার সময় ১০৫ ম্যাচে গোলের সেঞ্চুরি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিবিসি