তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তিনটি ম্যাচই ডাম্বুলায়। এরপর পাল্লেকেলেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দুই দল। এই ছয়টি ম্যাচই মূলত সনাথ জয়সুরিয়া ও ড্যারেন স্যামির মর্যাদার লড়াই। আজ প্রথম ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরুর কথা থাকলেও ৩০ মিনিট বিলম্বিত হয়েছে। টস জিতে ফিল্ডিং নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

লংকান সাবেক মাস্টারব্লাস্টার জয়সুরিয়া এখন শ্রীলংকা জাতীয় দলের হেড কোচ, আর ওয়েস্ট ইন্ডিজের হেড কোচের দায়িত্বে আছেন ক্যারিবীয়দের হয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা অধিনায়ক স্যামি।

একই মাঠে মঙ্গলবার দ্বিতীয় ও বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২০ অক্টোবর থেকে দুই দলের ওয়ানডে লড়াই।

শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিন্দু বিক্রমাসিংহে, মহীশ থিকসানা, মাথিসা পাথিরানা ও আসিথা ফার্নান্দো।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শাই হোপ, রোস্টন চেজ, শেরফান রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, শামার স্প্রিঙ্গার, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, শামার জোসেফ।