টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বুধবার ‘এ’ গ্রুপ ম্যাচে মুখোমুখি সহস্বাগতিক যুক্তরাষ্ট্র ও ভারত। নিউইয়র্কে এ ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন রোহিত শর্মা।

 

যুক্তরাষ্ট্র ও ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তানও। ভারত জিতলেই কেবল পাকিস্তানের আশা বেঁচে থাকবে। এরই মধ্যে দুটি ম্যাচ হেরে বিদায়ের ঝুঁকিতে বাবর আজমের পাকিস্তান। যুক্তরাষ্ট্র দুটি ম্যাচ জিতে সুপার এইটের সম্ভাবনা উজ্জ্বল করেছে। তারা আজ ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারলেই কেবল আশা থাকবে পাকিস্তানের। বাবর, রিজওয়ানরা তাই আজ ভারতের জয়ের প্রার্থনা করবেন।

 

ভারতীয় দলে আজ কোনো পরিবর্তন নেই। সর্বশেষ ৯ জুন নিউইয়র্কে পাকিস্তানকে ৬ রানে হারায় ভারত। সেই একাদশ নিয়েই আজ নামছে তারা।

 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও অর্শদীপ সিং।

 

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর, আন্দ্রিস গুস, অ্যারন জোন্স (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ফন শ্যালকোয়েক, জাসদীপ সিং, সৌরভ নেত্রভালকার ও আলী খান।