অ্যান্টিগা টেস্টের প্রথম দিন সকালে তাসকিন আহমেদ ও গতকাল দ্বিতীয় দিন সকালে হাসান মাহমুদ উইকেটে আগুন ঝরান। তাসকিনের মতো হাসানও দ্রুত দুই উইকেট শিকার করেন। যদিও ২৬১ রানে সপ্তম উইকেটের পতনের পর ওয়েস্ট ইন্ডিজকে সংহত অবস্থান গড়ে দিয়েছেন জাস্টিন গ্রেভস ও কেমার রোচ। শতরানের জুটিতে তারা দলের সংগ্রহ ৩৫০ পার করান। ১২১ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৬৩ রান।

এর আগে শুক্রবার প্রথম দিন মিকাইল লুইস ও অলিক আথানাজের দারুণ ব্যাটিংয়ে ৫ উইকেটে ২৫০ রান তুলে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২২১ বলে ১৪০ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুশ পার করেন লুইস ও আথানাজ। শেষ বিকালে এই দুজনের বিদায়ে হাসি ফেরে মিরাজদের মুখে। মিকাইল ছুটছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে। তাকে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি

বঞ্চিত করেন মিরাজ। স্লিপে শাহাদাত হোসেনকে ক্যাচ তুলে দেন লুইস। দশম টেস্টে প্রথম

সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন আথানাজ। তাকে হতাশ করেন তাইজুল ইসলাম। প্যাডেল সুইপ খেলতে গিয়ে আথানাজ ক্যাচ দেন উইকেটকিপার লিটন দাসকে।

গতকাল সকালে দিনের প্রথম ওভারে হাসানের বলে জসুয়া (২৩ বলে ১৪ রান) পড়েন লেগ বিফোরের ফাঁদে আর আলজারি (৩ বলে ৪ রান) গালি অঞ্চলে ক্যাচ তুলে দেন জাকির হাসানকে।