একাদশ বিপিএলের ফাইনাল আজ। সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। বরিশাল দ্বিতীয় ও চট্টগ্রাম প্রথম শিরোপার লক্ষ্যে খেলতে নামছে।

বিপিএলে এবার প্রাইজমানি বাড়িয়েছে বিসিবি। এবার চ্যাম্পিয়ন দল আড়াই কোটি টাকা, রানার্সআপ দল দেড় কোটি টাকা প্রাইজমানি পাচ্ছে, গত আসরে যা ছিল যথাক্রমে ২ ও ১ কোটি টাকা। এবার তৃতীয় হওয়া দল ৬০ লাখ, চতুর্থ দল ৪০ লাখ, ফাইনালের সেরা ৫ লাখ, টুর্নামেন্টসেরা খেলোয়াড় ১০ লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ, সর্বোচ্চ উইকেটশিকারি ৫ লাখ, সেরা উদীয়মান খেলোয়াড় ৩ লাখ ও সেরা ফিল্ডার ৩ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বলে গতকাল বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।