বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে নানান কিছু হচ্ছে । কাউন্সিলরশিপ থেকে শুরু করে সবকিছুই। তামিম ইকবাল ও ফারুক আহমেদকে নিয়েও আপত্তি উঠেছে। গত বেশ কয়েক দিনের সৃষ্ট ঘটনায় ক্রিকেটারদের মধ্যে আলোড়ন কম হচ্ছে না। এরই মধ্যে মোহাম্মদ মিঠুন,তাইজুল, মুমিনুল হক, রুবেল হোসেন,শামসুর রহমান, এনামুল হকের পর আজ সৌম্য সরকারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।

-14e1eac8450b27989863ded561ee1f42

সবাই প্রায় একই কথা ফেসবুকে লিখেছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।

somya-616a76aafe22234036bcd7eb427022bc

সবার অফিশিয়াল ফেসবুকে শোভা পাচ্ছে একই বক্তব্য, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

-e644d938fe70cc619741427fa74f69e0