চলতি নবম নারী ফুটবল বিশ্বকাপের
শেষ ষোলোয় উঠে গেল সুইডেন। ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে আজ ‘জি’ গ্রুপ ম্যাচে ইতালিকে
৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে তারা নকআউটের টিকিট পায়।
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট
সুইডেন দেখাল, কেন তারা এই আসরের অন্যতম ফেভারিট। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে তৃতীয়
স্থানে সুইডিশ নারীরা।
এই জয়ের পর দুই ম্যাচ
থেকে পূর্ণ ৬ পয়েন্ট পেল সুইডিশ নারীরা। সমান ম্যাচে ইতালির সংগ্রহ ৩ পয়েন্ট। ইতালির
এখনো সুযোগ আছে শেষ ষোলোয় ওঠার, এজন্য বুধবার তাদের জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সুইডেন এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হয়নি, তবে গোল ব্যবধানে এতই এগিয়ে তারা যে, গ্রুপ চ্যাম্পিয়ন
হওয়ায় প্রায় নিশ্চিত।
আজ আমান্ডা ইলেস্টেড জোড়া
গোল করে সুইডেনের জয়ে বড় অবদান রাখেন। এছাড়া ফ্রিদোলিনা রলফো, স্টিনা ব্ল্যাকস্টেইনাস
ও রেবেকা ব্লোমকিভিস্ট একটি করে গোল পান। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় সুইডেন। পরে
স্কোরশিটে আরো দুই গোল জমা করে তারা।
এর আগে ‘সি’ গ্রুপ থেকে
স্পেন ও জাপান শেষ ষোলোর টিকিট পায়।










