জার্মান বুন্দেসলিগায় পেনাল্টি স্পট থেকে জোড়া গোল করে ভেরডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখকে ৩-০তে জিতিয়েছেন হ্যারি কেন। এ জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ও টেবিলের দুইয়ে থাকা লেভারকুসেনের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল বাভারিয়ানরা। বুন্দেসলিগায় চলতি মৌসুমে ২১ গোল করলেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক। সব মিলিয়ে এ লিগে ৫৭ ম্যাচে তিনি করেছেন ৫১ গোল। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৮ ম্যাচে তার গোল ২৮টি। বিসিবি
হ্যারি কেনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়
জার্মান বুন্দেসলিগায় পেনাল্টি স্পট থেকে জোড়া গোল করে ভেরডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখকে ৩-০তে জিতিয়েছেন হ্যারি কেন।










