লিওনেল মেসিবিহীন প্রথম এল ক্ল্যাসিকোয় ঘরের মাঠে হারল বার্সেলোনা। আজ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
২০০৪ সালের পর এই প্রথম মেসি কিংবা সার্জিও রামোসবিহীন এল ক্ল্যাসিকো অনুষ্ঠিত হলো। মেসি ও রামোস দুজনই নাম লিখিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে।
বায়ার্ন মিউনিখ থেকে আসা ডেভিড আলাবা ৩২ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন। রিয়ালের জার্সিতে এটিই তার প্রথম গোল। তার গোলটিই ম্যাচের সেরা। বার্সার স্ট্রাইকার মেম্ফিস ডিপের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রতি আক্রমণে তিনি গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান লুকাস ভাজকেজ। এর চার মিনিট পর নিজের প্রথম এল ক্ল্যাসিকোয় বার্সার হয়ে প্রথম গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। যদিও এ গোলটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।
এ
জয়ের পর ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল, আর বার্সা নেমে গেছে অষ্টম
স্থানে।










