লংকা প্রিমিয়ার টি২০ লিগে
সাকিব আল হাসান গল টাইটান্সের হয়ে শুরু থেকে খেলেছেন, তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ও জাফনা
কিংসের হয়ে বেশ কিছু ম্যাচ খেলে দেশে ফিরে এসেছেন। দুজন মুখোমুখিও হয়েছেন। তবে আজই
প্রথম এক ম্যাচে সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।
আজ মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা
স্টেডিয়ামে কলম্বো স্ট্রাইকার্স ও গল টাইটান্সের হয়ে খেলেন বাংলাদেশের তিনজন। পেসার
শরিফুল ইসলাম আজই প্রথম সুযোগ পেলেন খেলার। সাকিব তো গলের একাদশে নিয়মিত খেলেন। আজ
তার সঙ্গে যোগ হন লিটন দাস, যিনি সম্প্রতি লিগের মধ্যপথে সাকিবের দলে খেলার জন্য ডাক
পান। এই ম্যাচে শরিফুলের কলম্বোকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় সাকিব-লিটনের গল, তা-ও
৬৯ বল হাতে রেখে!
আগে ব্যাটিংয়ে নেমে ১৫.৪
ওভারে ৭৪ রানে অলআউট কলম্বো। তাবরাইজ শামসি ৪টি, সেক্কুগে প্রসন্ন ৩টি এবং লাহিরু কুমারা
২টি উইকেট নেন। এরপর লাসিথ ক্রুসপুল্লের ব্যাটে (২৫ বলে ৪২*) ব্যাটে ভর করে সহজ জয়
পায় গল।
অভিষেকে ব্যর্থ হয়েছেন
লিটন দাস ও শরিফুল। লিটন ৪ বল মোকাবেলা করে ১ রান করে সাজঘরে ফিরেছেন। আর শরিফুল ১
ওভার বল করে দিয়েছেন ৭ রান। এর আগে ব্যাটিংয়ে নেমে ১ বল খেলে শূন্য রানে আউট হন শরিফুল।
তবে সাকিব ছিলেন সাকিবের
মতোই। ৩.৪ ওভার বল করে ৮ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। এরপর ব্যাট হাতে ১৫ বলে ১৭ রানের
হার না মানা ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন।
আজকের এই জয়ে পাঁচ দলের
আসরে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যায় গল (৮ ম্যাচে ৮ পয়েন্ট)। ডাম্বুলা ১২ পয়েন্ট নিয়ে
শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে কলম্বো।










