মো. মমিনুল ইসলামকে সভাপতি করে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সদস্য হিসেবে আছেন মো. ফরহাদ হোসেন ও মোশারফ হোসেন।
গত ২ ফেব্রুয়ারি সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ২২(২) ধারা মোতাবেক বর্তমান ব্যবস্থাপনা কমিটি (সম্পূর্ণ) ভেঙে দেন ঢাকা জেলা সমবায় অফিসার মোহাম্মাদ সাদ্দাম হোসেন। একই সঙ্গে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর ২২(৭) ধারা মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হয়।— সংবাদ বিজ্ঞপ্তি










