আন্তর্জাতিক বিরতি শেষে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ১৬তম রাউন্ড শুরু হচ্ছে আগামীকাল। এদিন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। বসুন্ধরা অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়াচক্র মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লড়াইয়ে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী, রাজশাহী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের মোকাবেলা করবে উত্তর বারিধারা। সব ম্যাচই বিকাল ৪টায় শুরু হবে।
মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
লিগ শেষ হতে বাকি আর সাত রাউন্ড। ১৫ রাউন্ড শেষে শিরোপার পথে এগিয়ে আছে বসুন্ধরা কিংস। ১২ জয়, দুই ড্র ও এক হারে বসুন্ধরার ৩৬ পয়েন্ট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী নয় জয়, পাঁচ ড্র ও এক হারে ৩২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আট জয়, ছয় ড্র ও এক হার তাদের। চারে থাকা সাইফ স্পোর্টিং ক্লাবের ২৭ পয়েন্ট।
১২টি দল নিয়ে চলছে পেশাদার ফুটবল লিগের ১৪তম আসর। প্রতিটি দল খেলবে ২২টি করে ম্যাচ। লিগে শেষ দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।









