প্যারিস
অলিম্পিকে ছেলেদের ফুটবলে আজ দুই সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথম সেমিফাইনালে
ফেভারিট স্পেনের মুখোমুখি হবে মরক্কো। রাত ১টায় স্বাগতিক ফ্রান্স খেলবে মিসরের বিপক্ষে।
কোয়ার্টার
ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় মরক্কো। আফ্রিকার এই আরব দেশটি গ্রুপ
পর্বে আর্জেন্টিনাকে হারানোর কৃতিত্ব দেখায়। আজ কি শক্তিশালী স্পেনকে হারিয়ে চমক দেখাবে
তারা?
স্পেনও
দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে হারায় জাপানকে।
স্বাগতিক
ফ্রান্স কোয়ার্টার ফাইনালে হারিয়েছে আর্জেন্টিনাকে। মিসর অবশ্য সহজে জিততে পারেনি।
প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় তারা।
আজকের বিজয়ী দল ৯ আগস্ট স্বর্ণের ম্যাচে মুখোমুখি হবে।
আর পরাজিত দুই দল ৮ আগস্ট ব্রোঞ্জ ম্যাচে লড়বে।










