বিপিএলের ফাইনাল শুক্রবার। এদিন সন্ধ্যায় ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। বরিশাল দ্বিতীয় ও চট্টগ্রাম প্রথম শিরোপার লক্ষ্যে খেলতে নামছে।
বিপিএলে এবার প্রাইজমানি বাড়িয়েছে বিসিবি। এবার চ্যাম্পিয়ন দল আড়াই কোটি টাকা, রানার্সআপ দল দেড় কোটি টাকা প্রাইজমানি পাচ্ছে। গত আসরে যা ছিল যথাক্রমে দুই ও এক কোটি টাকা। এবার তৃতীয় হওয়া দল ৬০ লাখ, চতুর্থ দল ৪০ লাখ, ফাইনালের সেরা ৫ লাখ, টুর্নামেন্টসেরা খেলোয়াড় ১০ লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ, সর্বোচ্চ উইকেটশিকারি ৫ লাখ, সেরা উদীয়মান খেলোয়াড় ৩ লাখ ও সেরা ফিল্ডার ৩ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বলে আজ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নেয়া তামিম ইকবালকে আজ বিদায়ী সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিপিএল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেয়া হবে।










