মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৯১ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে দুশ পেরিয়েছে পাকিস্তানের সংগ্রহ ছিল। এ প্রতিবেদন লেখার সময় দলটির সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৪ রান। স্বাগতিকদের লিড ছিল ২০৯ রানের। সৌদ শাকিল ৩০ ও আগা সালমান ১২ রানে ব্যাট করছিলেন।

এর আগে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে পাকিস্তানকে প্রথম ইনিংসে ৩৬৬ রান এনে দেন কামরান গুলাম। তিনি করেন ১১৮ রান। সাইম আইয়ুব করেন ৭৭ রান। এরপর ঘূর্ণি বলে সফলতা পায় পাকিস্তান। সাজিদ খান ৭টি ও নোমান আলী ৩টি উইকেট শিকার করে ইংল্যান্ডকে ২৯১ রানে অলআউট করেন।

যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২৫ রানের মধ্যে তারা হারায় শফিক আব্দুল্লাহ ও শান মাসুদকে। একশ রানের মধ্যে নেই সাইম আইয়ুব ও কামরান গুলামও। প্রথম চার উইকেটের তিনটিই নেন স্পিনার শোয়েব বশির।