শ্রীলংকার কাছে ২ রানে হেরে এবারের এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান।  তবে বিদায়ের আগে ক্রিকেট অনুরাগীদের হৃদয় জয় করেছে আফগানরা।

শ্রীলংকা আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৯১ রান তোলে। আফগানরা ৩৭.১ ওভারে এই রান চেজ করতে পারলে উঠে যেত সুপার ফোরে।  তারা শুরুতেই ভেঙে পড়েনি। তাদের বিশ্বাস ছিল, চেষ্টাও করল শেষ বল পর্যন্ত। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো তাদের। মোহাম্মদ নবির বীরোচিত ব্যাটিং কাছাকাছি নিয়ে যায় তাদের। ৩২ বলে ৬৫ রান করেন তিনি। তাকে দেখে অনুপ্রাণিত হন অন্যরাও। সবাই চেষ্টা করে যান। যদিও শেষ অবধি হলো না।

আফগানরা ৩৭.৪ ওভারে ২৮৯ ওভারে অল আউট হয়। কপাল মন্দই নবিদের। তারা ৩৭.৪ ওভারে ২৯৫ রান করলেও সুপার ফোরে যেত। কিন্তু আফগান ব্যাটাররা বিষয়টি বুঝতে পারেননি।

উল্লেখ্য, আজ লাহোরে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।