ম্যানচেস্টার সিটি ছেড়ে ইংলিশ ক্লাব বার্নলিতে নাম লেখালেন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। ৫০ লাখ পাউন্ড ফি দিয়ে তাকে পেয়েছে ক্লাবটি। আপাতত দুই বছরের চুক্তি করেছেন ৩৫ বছর বয়সী এ খেলোয়াড়। সেখানে তিনি কোচ স্কট পার্কারের অধীনে খেলবেন। পার্কারকে পেয়েছিলেন টটেনহ্যামে খেলার সময়। সিটিতে ১৫টি শিরোপা জয় করা ওয়াকার গত জানুয়ারিতে ধারে খেলতে যান ইতালির এসি মিলানে। যদিও মিলান জায়ান্টরা চুক্তিটা স্থায়ী করতে রাজি হয়নি। বিবিসি
ম্যানসিটি ছেড়ে বার্নলিতে কাইল ওয়াকার
ম্যানচেস্টার সিটি ছেড়ে ইংলিশ ক্লাব বার্নলিতে নাম লেখালেন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। ৫০ লাখ পাউন্ড ফি দিয়ে তাকে পেয়েছে ক্লাবটি।










