এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয়ার পর প্রিমিয়ার লিগেও হতাশ
করলো ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল তলানির দল বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে
করেছে দ্য রেড ডেভিলস। পল পগবার গোলে এগিয়ে যাওয়ার পর জায় রদ্রিগেসরগোলে সমতায়
ফেরান স্বাগতিক বার্নলিকে। আরেক ম্যাচে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারায় ওয়েস্ট হ্যাম।
এভারটনকে ৩-১ গোলে উড়িয়ে দেয় নিউক্যাসল ইউনাইটেড।
বার্নলির মাঠ টার্ফ মুরে ম্যানইউ আধিপত্য ধরে খেলেছে ঠিকই। কিন্তু পরে হয়ে গেছে ছন্দহীন। আবার ভাগ্যও সঙ্গে ছিল না। ডিফেন্ডার রাফায়েল ভারানের গোলে ১৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। কিন্তু পরে ভিএআর দেখে বাতিল করা হয়েছে এ গোল। মূলত অধিনায়ক গ্যারি ম্যাগুইরে ফাউল করায় এমন পরিস্থিতির তৈরি হয়েছিল।
পরে ১৮ মিনিটে দলকে ১-০ তে এগিয়ে নিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। লুক শ’র কাট ব্যাক থেকে গোলটি করেন তিনি। চলতি মৌসুমে এটি পগবার প্রথম গোল। এর কিছুক্ষণ পর আরেকটি গোলও বাতিল হয় ম্যানইউর। অবশ্য এবারের গোলটি ছিল আত্মঘাতী। বার্নলি ডিফেন্ডার বেন মি নিজের জালেই বল পাঠিয়েছিলেন। কিন্তু বিল্ডআপে পগবা ফাউল করায় তা পরে বাতিল হয়ে যায়! ভাগ্য সহায় না থাকায় গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় এডিনসন কাভানিরও! ৩৪ মিনিটে তার ক্লোজ রেঞ্জের শট রুখে দেন বার্নলি গোলকিপার নিক পপ।
বার বার হতাশ হতে থাকা ম্যানইউকে বিরতির পর স্তব্ধ করে দেয় তলানির দল বার্নলি। ৪৭ মিনিটে স্কোর ১-১ করেন ইংলিশ ফরোয়ার্ড রদ্রিগেস।
শেষভাগে ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন। তার পরেও ব্যবধানে হেরফের করতে পারেনি ম্যানইউ। ফলাফল পয়েন্ট হারানোয় টেবিলে পাঁচে নেমে গেছে তারা। ২৩ ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৩৯ পয়েন্ট। ২০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একদম সবার নিচে ২০ নম্বরে বার্নলি। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্টে শীর্ষে ম্যানচেস্টার সিটি।










