অলিম্পিকে
অ্যাথলেটিকসের আকর্ষণীয় ইভেন্ট মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল ও ফাইনাল
আজ রাতে। বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে সেমিফাইনাল, এরপর ১টা ২০ মিনিটে শুরু হবে
ফাইনাল।
বেইজিং ও লন্ডন
অলিম্পিকের দ্রুততম মানবী জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন
যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন, ব্রিটেনের ডিনা অ্যাশার স্মিথ, কানাডার অড্রে লেডাক,
জ্যামাইকার টিয়া ক্লেইটন, যুক্তরাষ্ট্রের টোয়ানিশা টেরি ১০০ মিটারে শিরোপাপ্রত্যাশী।
ক্যারিয়ারের
শেষ অলিম্পিক আসর রাঙাতে মরিয়া শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। তবে অলিম্পিক অভিষেকেই স্বর্ণ
জিততে মরিয়া হবেন শা’কারি রিচার্ডসন।
১০০ ও ২০০
মিটারের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকার এলাইন থম্পসন অসুস্থতার কারণে প্যারিস
অলিম্পিকে খেলছেন না বলে সুবিধাই পাবেন শা’কারি ও শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।
এদিকে, অলিম্পিকে
অষ্টম স্বর্ণ ও রেকর্ড ১৩তম পদক জেতা আমেরিকান সাঁতারু কেটি লেডেকি আজ নবম স্বর্ণ ও
১৪তম পদক জয়ের আশায় আবার পুলে নামছেন। নিজের প্রিয় ইভেন্ট ৮০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনাল
খেলতে নামছেন ২৭ বছর বয়সী এই সুপারস্টার। বাংলাদেশ সময় রাত ১টা ২৮ মিনিটে এই লড়াই শুরুর
কথা।
এছাড়া আজ রাতে
সাঁতারে মিশ্র ১০০ মিটার মেডলি রিলের ফাইনাল, মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির ফাইনাল।
রাত ১টায় মেয়েদের
ফুটবলের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল।
রাত ১২টা ৫৫ মিনিটে অ্যাথলেটিকসে ৪০০ মিটার মিশ্র রিলের ফাইনাল।










