নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ শক্তিশালী ভারতকে প্রথমার্ধেই ৩ গোল দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা। তহুরা খাতুন দুটি ও আফিদা খন্দকার একটি গোল করেন।
এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। আজ জিতলে, ড্র করলে কিংবা দুই গোলের ব্যবধানে না হারলেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।
নারী সাফ চ্যাম্পিয়নশিপে ৬ বারের মধ্যে ৫ বারই চ্যাম্পিয়ন, বাকি একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ-পাকিস্তান ড্র করায় ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি দল যাবে শেষ চারে।
এদিকে, ‘বি’ গ্রুপে নেপাল ও ভুটানের সমান ৪ পয়েন্ট করে ও শ্রীলংকার ৩ পয়েন্ট। শেষ ম্যাচে ভুটানের প্রতিপক্ষ মালদ্বীপ ও নেপালের প্রতিপক্ষ শ্রীলংকা।










