বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের অনবদ্য এক সেঞ্চুরিতে ভর করে ৪৬২ রান তুলে ভারত। এরপরও সাকল্যে নিউজিল্যান্ডকে ১০৭ রানের টার্গেট দিতে সমর্থ হয় স্বাগতিকরা। ছোট্ট এই টার্গেটকে পুঁজি করে কোনো চমক উপহার দিতে পারেনি রোহিত শর্মার দল। কিউইরা ২ উইকেট হারিয়ে ঠিকই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর মধ্য দিয়ে ১৯৮৮ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট জিতল তারা।
৩৫ রানে ২ উইকেট পতনের পর উইল ইয়াং (৪৮*) ও রাচিন রবীন্দ্র (৩৯*) দলকে জয়ের বন্দরে নোঙর করান। ৩৮ ম্যাচের দীর্ঘ খরা ঘুচিয়ে অবশেষে ভারতের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড।
ভারতের মাঠে আফগানিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের একমাত্র টেস্টটি বৃষ্টিতে ভেস্তে যায়। এরপর শ্রীলংকার মাঠে ২-০তে টেস্ট সিরিজে পরাজিত হয় টিম সাউদির দল। তারাই এবার ভারতকে চমকে দিয়ে জিতে নিল বেঙ্গালুরু টেস্ট।
২৪ অক্টোবর পুনেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, এরপর মুম্বাইয়ে সিরিজে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৬ ও ৪৬২। নিউজিল্যান্ড: ৪০২ ও ১১০/২। ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড; ১৩৪ ও ৩৯ রান)।










