মহান মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। গতকাল ৮১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হওয়ায় জাকারিয়া পিন্টুকে রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে সিসিইউতে রাখা হয়েছিল। সেখানেই গতকাল সকালে তিনি মারা যান।