মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে দেয়া দক্ষিণ আফ্রিকা নিজেরাও পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। বামহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে বেসামাল প্রোটিয়ারা ৯৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে। এর মধ্যে তাইজুল একাই নেন ৪ উইকেট। বাকি উইকেটটি নেন পেসার হাসান মাহমুদ। ২৯ ওভারে ১৯১/৫। রিকেলটন ২২ ও কাইল ভেরেইন ১ রানে ব্যাট করছিলেন।
চতুর্থ উইকেট শিকারের মধ্য দিয়ে দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ৩২ বছর বয়সী তাইজুল। সাকিব আল হাসান ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে। এরপর মেহেদী হাসান মিরাজ ১৮৩ উইকেট ও মোহাম্মদ রফিক ১০০ উইকেট শিকার করেছেন।
মিরপুর টেস্টে হাসান মাহমুদই বাংলাদেশ একাদশে একমাত্র পেস বোলার। এছাড়া তিনজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নেমেছে স্বাগতিকরা।










