ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকায় আজ মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ১৯ মিনিটেই আজারবাইজানের কাছে আগে গোল খেয়ে বসে বাংলাদেশ। এরপর ম্যাচের ৩৪ মিনিটে মিডিফল্ডার মারিয়া মান্দার অনবদ্য এক গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। যদিও ম্যাচের ৮৪ মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকরা। ক্রস থেকে গোল করেন আনিয়া ইসরা। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এ জয়ে তিন জাতির এ সিরিজে শিরোপা জিতে নিল আজারবাইজান। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ২-০ গোলে হারায় তারা। আর বাংলাদেশ ০-১ গোলে হেরেছে মালয়েশিয়ার কাছে।
আগামী বছর অস্ট্রেলিয়া বসছে পরবর্তী নারী এশিয়া কাপ আসর। তারই প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছেন বাংলাদেশের মেয়েরা।










