দুবাইয়ে ভারতকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে ও ২০২২ সালের এশিয়া কাপে ৫ উইকেটে হারায় পাকিস্তান। মরু শহরে আজ তৃতীয়বারের মতো ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে জিততে চান পাকিস্তান পেসার হারিস রউফ। তিনি বলেন, ‘দুবাইয়ে আমরা দুবার ভারতকে হারিয়েছি। আমরা এটা তৃতীয়বার করতে চাই ও সেই পারফরম্যান্সগুলো করতে চাই। আমরা আত্মবিশ্বাসী। দলের সবাই সেরাটা দিতে চায়। দারুণ এক ম্যাচ হবে।’ ক্রিকেটডটকম