ভুটানের মাঠে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ড্র করল বাংলাদেশ ফুটবল দল। থিম্পুর চাংলিমাথান স্টেডিয়ামে আজ রোববার (৮ সেপ্টেম্বর) ১-০ গোলে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা। এর আগে গত বৃহস্পতিবার একই মাঠে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আজ সেই মাঠে ম্যাচের একেবারে শেষ মুহূর্তের গোলে হেরে বসল হাভিয়ের কাবরেরার দল।  

 

টানা দ্বিতীয় জয় তুলে নিতে মাঠে নামলেও এ ম্যাচে ভালো খেলেনি বাংলাদেশ। এরপর শেষ দিকে আচমকাই গোল হজম করে বসে কাবরেরার দল। ফ্রি কিকের পর সতীর্থের পাসে বল পেয়ে বক্সের মধ্যে অরক্ষিত থাকা কিংমা ওয়াংচুক নিখুঁত শটে পরাস্ত করেন বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মাকে।

২০১৬ সালে প্রথমবারের মতো পর ভুটানের মাঠে হারের স্বাদ পায় বাংলাদেশ। বৃহস্পতিবার জিতে সেই অস্বস্তি কাটিয়ে উঠলেও তপু বর্মন, মোরসালিনরা থিম্পুতে আবার হারল। ১৬ ম্যাচের মুখোমুখিতে বাংলাদেশের জয় ১২টি, ভুটানের ২টি, বাকি দুই ম্যাচ ড্র।