লিওনেল মেসির পর এবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। গতকালই রোনালদোর করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরো।

রোববার এক টুইটে ক্লাবটি জানায়, আইসোলেশনে রয়েছেন ব্রাজিলিয়ান সাবেক এই ফরোয়ার্ড। ক্লাবের ১০১ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।

এর আগে লিওনেল মেসিসহ ফরাসি জায়ান্ট পিএসজির চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে।