বলিভিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ১৫ বারের সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে। শুক্রবার মেটলাইফ স্টেডিয়ামে বলিভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তারা।
প্রথমার্ধে বলিভিয়ানদের জালে দুইবার বল পাঠায় উরুগুয়ে। ৮মিনিটে ম্যানইউর তরুণ তারকা ফাকুন্দো পেলিস্ত্রি নিচু হেডে গোলপোস্টের খুব কাছ থেকে গোল করেন। ২১তম মিনিটে ডারউইন নুনেজ করেন দলের দ্বিতীয় গোল। জাতীয় দলের হয়ে টানা সপ্তম ম্যাচে গোল করলেন লিভারপুল তারকা।
দ্বিতীয়ার্ধেও মার্সেলো বিয়েলসার দল সব দিক থেকে দাপট দেখিয়ে আদায় করে নেয় আরো তিন গোল। ম্যাচটি হেরে বলিভিয়া টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে। টিকে থাকতে আগামী সোমবার পানামার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে।
এদিন যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দৌড়ে যোগ দিয়েছে পানামা। গোলব্যবধান বাড়িয়ে আমেরিকানদের টপকে গ্রুপ রানার্সআপ হতে শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে পানামাকে। উরুগুয়ে শেষ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে।










