ভারতের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সমর্থক টাইগার রবিকে মারধরের অভিযোগ তোলা হয়েছে।

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের সময় গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা রবিকে হেনস্তা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। টাইগার রবি তার পাঁজরে আঘাত করার কথাও বলেছেন। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের ফলে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।