ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ২০ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে শ্রীলংকার ইনিংসের ১৯ ওভার গেলে বৃষ্টি শুরু হয়। তখন সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে ১২২ রান। বৃষ্টি না থামায় ডিএল মেথডের সমীকরণে যেতে হয় ম্যাচ অফিসিয়ািলদের। যেখানে লঙ্কানদের ২০ রানে হারের ঘোষণা আসে।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অতিথিদের মধ্যে পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া চারিথ আসালাঙ্কা ১৬ ও ওয়ানিন্দু হাসারাঙ্গ ডি সিলভা ১৩ রান করেন। ২৫ রানে অপরাজিত থাকেন দিনেশ চান্দিমাল। ৪ ওভারে ১২ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন অজি পেসার জশ হ্যাজলউড। অ্যাডাম জাম্পা নেন তিনটি উইকেট।

এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। বেন ম্যাকডেরমটের ৪১ বলে ৫৩, জশ ইংলিসের ২৩ ও মার্কাস স্টয়নিসের ৩ রানে ভর করে ১৪৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় অজিরা।

লঙ্কান বোলারদের মধ্যে হাসারাঙ্গা তিনটি, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে দুটি করে উইকেট নেন।