ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমের উদ্বোধনী ম্যাচে শুক্রবার বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ম্যানচেস্টার সিটি। পরদিন আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। গত মৌসুমে চতুর্থ হওয়া নিউক্যাসল ৫-১ গোলে গুঁড়িয়ে দেয় অ্যাস্টন ভিলাকে। আজ রোববার নতুন মৌসুমের সবচেয়ে বড় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চেলসি ও লিভারপুল।

 

গত মৌসুমে লিভারপুল হয়েছে পঞ্চম, আর চেলসি ১২তম! অথচ নতুন মালিকের অধীনে ৬০ কোটি পাউন্ড খরচ করে দল গুছিয়েছে চেলসি। এরপরও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারা তাদের জন্য চরম হতাশার। ব্লুজরা তাই ২০২৩-২৪ মৌসুমে শীর্ষ চারে ফিরতে মরিয়া।

 

লিভারপুলের জন্যও কথাটি সমানভাবে প্রযোজ্য। ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এবার খেলবে ইউরোপা লিগে। অথচ গত অর্ধ দশক ইংলিশ ও ইউরোপিয়ান ফুটবল মাতিয়েছেন মোহাম্মদ সালাহরা। অল রেডদের আবারো এলিটদের কাতারে ফিরিয়ে নিতে মরিয়া জার্মান কোচ ইয়ুর্গেন ক্লোপ।

 

লিগ ও কাপ মিলিয়ে সর্বশেষ ছয়টি ম্যাচই ড্র করেছে চেলসি ও লিভারপুল। এর মধ্যে দুটি কাপ ফাইনাল রয়েছে, যাতে টাইব্রেকারে জিতেছে লিভারপুল।

 

এর আগে সর্বশেষ ১৯৩৭ সালে লিগের উদ্বোধনী রাউন্ডে লিভারপুলতে আতিথ্য দেয় চেলসি। সেবার অল রেডদের ৬-১ গোলে হারায় ব্লুজরা।

 

এদিকে, স্প্যানিশ লা লিগা শুরু হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় অভিষেকেই গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। আরেকটি গোল করেন ব্রাজিলের রদ্রিগো। আজ মাঠে নামবে বার্সেলোনা। রাত ১টা ৩০ মিনিটে গেটাফের মুখোমুখি হবে কাতালানরা।

 

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে লরাঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে নামায়নি কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে। দুজনই চলতি দলবদলে পিএসজি ছেড়ে যেতে পারেন বলে