অ্যান্টিগার নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্টে শুক্রবার প্রথম দিন ৫ উইকেটে ২৫০ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা আজ শনিবার দ্বিতীয় দিন খেলতে নেমেই হাসান মাহমুদের তোপের মুখে পড়ে। পরপর দুই ওভারে তিনি সাজঘরে ফিরিয়েছেন জসুয়া ডি সিলভা ও আলজারি জোসেফকে।
এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৭৫ রান। জাস্টিন গ্রেভস ২৬ ও কেমার রোচ ১ রানে ব্যাট করছিলেন।










