সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করেছিলেন ক্যামেরুন গ্রিন। আশা দেখাচ্ছিলেন এ ম্যাচেও। তবে এবার তার ইনিংসটা লম্বা হলো না। নিজের বলেই দুর্দান্ত ক্যাচ ধরে গ্রিনকে ফেরালেন তানভীর।

অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৯।

এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের বলে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। তারপর তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।

২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন অ্যালেক্স ক্যারি। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি।