আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতি সারতে একুয়েডর ও গুয়াতেমালার সঙ্গে দুটি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তার প্রথমটি একুয়েডরের বিপক্ষে সোমবার ভোরে। এই ম্যাচে অধিনায়ক লিওনেল লিওনেল মেসি খেলবেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

 

সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় চোট পান মেসি। এ কারণে তার কোপায় খেলা নিয়ে কথা ওঠে। তবে আর্জেন্টিনার কোচ নিশ্চিত করেছেন, মেসি কোপায় ফিট থাকবেন এবং সোমবার প্রস্তুতি ম্যাচে খেলবেন। তিনি বলেন, ‘মানুষ আগামীকাল (সোমবার) মেসিকে দেখতে পাবে। সে নিশ্চিতভাবেই খেলবে। আমরা যাতে প্রথম ম্যাচের (কোপা) জন্য তৈরি থাকতে পারি সেটি নিশ্চিত করতে দলের সবাইকে পর্যবেক্ষণ করা হবে, তবে সেটি খুব সতর্কতার সঙ্গে।’

 

মেসির খেলার বিষয়টি নিয়ে তিনি আরো বলেন, ‘আমি তো মনে করি সে (মেসি) খেলবে। আমি জানি না সে কতক্ষণ খেলবে—৩০ মিনিট, ৬০ মিনিট নাকি পুরো ম্যাচ। কিন্তু এটা ঠিক, মানুষজন তাকে দেখতে পাবে, এটাই গুরুত্বপূর্ণ।’

 

১৬ দলের কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘এ’ গ্রুপে খেলবে পেরু, চিলি ও কানাডার সঙ্গে। ২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। আরেক লাতিন জায়ান্ট ব্রাজিল ‘ডি’ গ্রুপে খেলবে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকার সঙ্গে। ২৪ জুন কোস্টারিকার সঙ্গে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে সেলেসাওরা। আজ ভোরে প্রস্তুতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারায় ব্রাজিল।