তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মতো তিন ম্যাচের টি২০ সিরিজেও ভারতের কাছে
হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। আজ রোববার কলকাতার ইডেন গার্ডেনে সফরকারীদের ১৭
রানে হারিয়ে ৩-০তে সিরিজ জিতে নেয় রোহিত শর্মার দল।
আগে ব্যাটিং করে সূর্যকুমার যাদবের বিস্ফোরক ইনিংসে ভর করে ৫ উইকেটে
১৮৪ রান তোলে ভারত। যাদব ৩১ বলে ৬৫ রান করেন ১ বাউন্ডারি ও ৭ ছক্কায়। এছাড়া
ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ৩৫,
ইশান কিষাণ ৩১
বলে ৩৪ ও শ্রেয়াস আইয়ার ১৬ বলে ২৫ রান করেন। জবাবে নিকোলাস পুরানের ৬১ রানের
ইনিংসও জেতাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। রভম্যান পাওয়াল ১৪ বলে ২৫ রান করে পুরানকে
সঙ্গ দিলেও জয় থেকে ১৮ রান দূরে থেমে যায় ক্যারিবিয়ানরা। হার্শাল প্যাটেল ২২ রানে
তিনটি এবং দীপক চাহার,
ভেঙ্কটেশ ও
শারদুল ঠাকুর দুটি করে উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ভারতের সূর্যকুমার
যাদব।










