আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে চলতি টি২০ বিশ্বকাপে সবার আগে
সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। অ্যাডিলেডে আজ আগে ব্যাটিং করা নিউজিল্যান্ড ৬
উইকেটে ১৮৫ রান তোলে কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে। কিউই দলনায়ক ৩৫ বলে ৬১ রান
করেন। এছাড়া ফিন অ্যালেন ১৮ বলে ৩২, ড্যারিল মিচেল ২১ বলে ৩১ রান ও ডেভন কনওয়ে ৩৩ বলে ২৮ রান করেন। জবাবে
আইরিশরা ৯ উইকেটে ১৫০ রান তুলতে সমর্থ হয়।
এই জয়ের পর
‘গ্রুপ-১’-এ ৫ ম্যাচ থেকে কিউইদের সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সেমির রেসে আছে
অস্ট্রেলিয়া
(৫), ইংল্যান্ড (৫) ও শ্রীলংকাও (৪)। তবে নিউজিল্যান্ডকে টপকাতে
অস্ট্রেলিয়াকে ১৮৫ রানের ব্যবধানে ও নিউজিল্যান্ডকে ১২৮ রানের ব্যবধানে জিততে হবে।
কিন্তু অজিরা আজ আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ১৬৮ রান তুলতে পেরেছে। এতে
কিউইদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায। কেননা আফগানরা যদি কোনো রান না তুলেও অলআউট
হয়ে যায়, তবু নিউজিল্যান্ডকে টপকাতে পারবে না
অজিরা।
অবশ্য আফগানদের ১০৬ রানের নিচে অলআউট করতে পারলে নিট রানরেটে ইংল্যান্ডকে
পেছনে ফেলতে পারবে স্বাগতিকরা। অথবা আগামীকাল ইংল্যান্ডকে হারতে হবে শ্রীলংকার
কাছে। এখন সেই আশাতেই থাকতে হবে অজিদের।










