যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষ হলো। আজ মঙ্গলবার সেন্ট লুসিয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তান ১০৪ রানের বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এই ফলাফলের ওপর অবশ্য সুপার এইটের ভাগ্য নির্ভর করছে না। সুপার এইটের আট দল আগেই চূড়ান্ত হয়েছে। এমনকি আজ পরাজিত আফগানিস্তানও আছে সেরা আটে।

 

সুপার এইটে প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু হবে।

 

সুপার এইটে গ্রুপ-১-এ ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ এবং গ্রুপ-২-এ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র মোকাবেলা করছে। শুক্রবার সকালে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ২৭ জুন সকাল ও রাতে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৯ জুন শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনাল।