লাহোরে শুক্রবার প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সিদরা আমিনের ১৭৬ ও মুনীবা আলীর ১০৭ রানে ভর করে পাকিস্তান ৩৩৫ রানের সৌধ গড়ে। জবাবে আইরিশ নারীরা ২০৭ রানে গুটিয়ে যায়। সিদরা আমিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে স্কোর গড়েছেন। আবার ৩৩৫ ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর, প্রথমবার ৩০০ ছাড়ানো স্কোরও। ওপেনিং জুটিতে দুজনের তোলা ২২১ রান দেশের হয়ে সর্বোচ্চ। —ক্রিকইনফো