তিন ম্যাচের ওয়ানডে ও সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এ সফর এক বছর পেছানো হয়েছে। ভারতীয়রা আসবে আগামী বছর সেপ্টেম্বরে।

ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের পর এ সিরিজটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং পেছানোর গুঞ্জন ওঠে, যা সত্যি হলো। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, দুই বোর্ড আলোচনার পর একমত হয়েছে যে কোনো আন্তর্জাতিক সূচির জটিলতা না থাকলে আগামী বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল।